ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ যুবকদের বড় সুযোগ | কর্মসংস্থান চাকরির খবর

Arindam Saha

Published On:

Indian Air Force (IAF)-এ অগ্নিবীর বায়ু ইনটেক 01/2027-এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ স্কিম-এর অধীনে। অবিবাহিত ভারতীয় পুরুষ ও মহিলা প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের ৪ বছরের জন্য অগ্নিবীর বায়ু হিসেবে নিযুক্ত করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ জানুয়ারি ২০২৬ থেকে। লিখিত অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ মার্চ ২০২৬

ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর 2026

বিষয়বিবরণ
নিয়োগকারী সংস্থাভারতীয় বায়ুসেনা (IAF)
ইনটেকAgniveer Vayu Intake 01/2027
পদঅগ্নিবীর বায়ু
শূন্যপদসার্ভিসের প্রয়োজন অনুযায়ী
চাকরির স্থানসারা ভারত
আবেদন শুরু১২ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ০১ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইন পরীক্ষা৩০ ও ৩১ মার্চ ২০২৬

শূন্যপদের ধরন

অগ্নিবীর বায়ু নিয়োগে নির্দিষ্ট সংখ্যক শূন্যপদ আগে থেকে ঘোষণা করা হয় না। এই নিয়োগ সম্পূর্ণভাবে সার্ভিস রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়। প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিচের দুটি স্ট্রিমে আবেদন করতে পারবেন—

স্ট্রিমশূন্যপদ
সায়েন্স সাবজেক্টসপ্রয়োজন অনুযায়ী
নন-সায়েন্স সাবজেক্টসপ্রয়োজন অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা

সায়েন্স সাবজেক্টস স্ট্রিমের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে ম্যাথমেটিক্স, ফিজিক্স ও ইংরেজি সহ দ্বাদশ পাশ হতে হবে। মোট নম্বরের গড় কমপক্ষে ৫০ শতাংশ এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

Read More:  10th Pass Gov Jobs: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস সরকারি চাকরি! কোন কোন বিভাগে সুযোগ রয়েছে

এছাড়াও সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ২ বছরের ভোকেশনাল কোর্স (ফিজিক্স ও ম্যাথস সহ) থাকলেও আবেদন করা যাবে, শর্তসাপেক্ষে ন্যূনতম নম্বর পূরণ করতে হবে।

নন-সায়েন্স সাবজেক্টস স্ট্রিমের ক্ষেত্রে যেকোনো শাখায় দ্বাদশ পাশ অথবা স্বীকৃত বোর্ড থেকে ২ বছরের ভোকেশনাল কোর্স থাকলেই আবেদন করা যাবে। এখানেও মোট নম্বরের গড় ও ইংরেজিতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর আবশ্যক।

বয়সসীমা

এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে
যাঁদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ থেকে ১ জুলাই ২০০৯ (উভয় তারিখসহ) এর মধ্যে, তাঁরাই আবেদন করতে পারবেন। ভর্তি হওয়ার সময় প্রার্থীর বয়স ২১ বছরের বেশি হওয়া চলবে না।

শারীরিক ও মেডিক্যাল মানদণ্ড

অগ্নিবীর বায়ু পদের জন্য শারীরিক মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি হতে হবে। উত্তর-পূর্ব ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকার প্রার্থীদের জন্য উচ্চতায় ছাড় রয়েছে।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের প্রসারণ ন্যূনতম ৫ সেমি হতে হবে। মহিলা প্রার্থীদের বুকের গঠন সুসমঞ্জস হতে হবে। দৃষ্টিশক্তির ক্ষেত্রে উভয় চোখে ৬/১২, সংশোধনের পর ৬/৬ গ্রহণযোগ্য। LASIK বা PRK সার্জারি অনুমোদিত নয়

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

অগ্নিবীর বায়ুদের বেতন কাঠামো ধাপে ধাপে বৃদ্ধি পায়। নিচের টেবিলে বছরে বছরে বেতনের বিবরণ দেওয়া হল—

বছরমোট বেতনহাতে পাওয়াকর্পাস ফান্ড
১ম বছর₹৩০,০০০₹২১,০০০₹৯,০০০
২য় বছর₹৩৩,০০০₹২৩,১০০₹৯,৯০০
৩য় বছর₹৩৬,৫০০₹২৫,৫৫০₹১০,৯৫০
৪র্থ বছর₹৪০,০০০₹২৮,০০০₹১২,০০০

৪ বছর পরিষেবা শেষে প্রার্থীরা প্রায় ₹১০.০৪ লক্ষ টাকা সেভা নিধি প্যাকেজ পাবেন, যা সম্পূর্ণভাবে আয়কর মুক্ত। এছাড়া পরিষেবাকালীন ₹৪৮ লক্ষ টাকার জীবন বিমা, মেডিক্যাল সুবিধা ও অন্যান্য ভাতা প্রযোজ্য।

Read More:  March 2026 Govt Job List: বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলআপ চলছে

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগ তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট (CBT)। পরীক্ষায় ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে।

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষা (PFT)অ্যাডাপ্টেবিলিটি টেস্ট নেওয়া হবে। সবশেষে নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা করা হবে।

আবেদন প্রক্রিয়া

এই নিয়োগে আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য ম্যাট্রিক সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে এবং নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

🗓 আবেদন শুরু: ১২ জানুয়ারি ২০২৬
🗓 শেষ তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১টা পর্যন্ত)

আবেদনের ফি

এই নিয়োগে সব শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ₹৫৫০ টাকা (+ জিএসটি)। ফি জমা দিতে হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে

অফিসিয়াল নোটিফিকেশনDownload Notification Here
আবেদনের লিংকApply Online Here
অফিসিয়াল পোর্টালhttps://iafrecruitment.edcil.co.in/

সবসময় নিয়মিত চাকরির খবর সংক্রান্ত আপডেট জানতে আমাদের পোর্টাল এ নজর রাখুন। সবার আগে, সবার প্রথমে – চাকরির খবরের সেরা ঠিকানা কর্মসংস্থান ২৪ (karmasangsthan24.in)

Leave a Comment