March 2026 Govt Job List: বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলআপ চলছে

Arindam Saha

Published On:

যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য জানুয়ারি–মার্চ ২০২৬ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রেল, খাদ্য দপ্তর, প্রতিরক্ষা, শিক্ষা ও বিমা—একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থায় আবেদন চলমান বা শীঘ্রই শেষের পথে। এই প্রতিবেদনে এক নজরে তুলে ধরা হলো বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলআপ চলছে, যোগ্যতা কী, এবং শেষ তারিখ কবে।

রেলওয়ে নিয়োগ (RRB Group D Recruitment 2026)

রেলওয়ের Group D (Level-1) পদে ২০২৬ সালে বড়সড় নিয়োগ শুরু হয়েছে। মোট শূন্যপদ ২২,০০০-এর বেশি। যাঁরা ন্যূনতম দশম শ্রেণি পাশ, তাঁদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগগুলোর একটি।

গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে

  • মোট শূন্যপদ: ২২,০০০+
  • পদ: Track Maintainer, Pointsman, Assistant (বিভিন্ন বিভাগ)
  • শিক্ষাগত যোগ্যতা: ১০ম পাশ / NAC
  • বয়স: ১৮–৩৩ বছর (সম্ভাব্য)
  • আবেদন শুরু: ২১ জানুয়ারি ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নির্বাচন প্রক্রিয়া: CBT → PET → ডকুমেন্ট ভেরিফিকেশন → মেডিক্যাল
  • নোটিফিকেশন নম্বর: CEN 09/2025 (প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬)

বিস্তারিত পড়ুন: Railway Group D Recruitment 2026: বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন আবেদনের বিস্তারিত

খাদ্য দপ্তরের নিয়োগ (FCI Recruitment 2026)

FCI ২০২৬ সালে প্রায় ৩৩,৫৬৬টি শূন্যপদে নিয়োগ আনতে চলেছে। এই নিয়োগে অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ও ওয়াচম্যান—সব স্তরের পদ থাকবে।

Read More:  ITI পাশে চাকরির সুযোগ! বেতন কত, কিভাবে আবেদন করবেন? জানুন

ক্যাটাগরি অনুযায়ী পদ

  • Category I: AGM, Medical Officer
  • Category II: Manager (Technical/Accounts/Depot ইত্যাদি)
  • Category III: Assistant Grade-III, JE, Stenographer
  • Category IV: Watchman

যোগ্যতা ও বয়স

  • Watchman: ৮ম পাশ
  • AG-III / Manager: গ্র্যাজুয়েশন (টেকনিক্যাল পোস্টে নির্দিষ্ট ডিগ্রি)
  • JE: ডিপ্লোমা / ডিগ্রি (Engineering)
  • বয়স: ১৮–২৮ / ৩৫ বছর (পোস্টভেদে)
  • বেতন: ₹28,200 – ₹1,80,000 পর্যন্ত

👉 এখনো আবেদন শুরু না হলেও, FCI 2026 আগাম প্রস্তুতির জন্য বাধ্যতামূলক টার্গেট

বিমান বাহিনী নিয়োগ – Indian Air Force – Agniveervayu (X & Y Group)

ভারতীয় বিমান বাহিনীতে Agnipath স্কিমের অধীনে X ও Y গ্রুপে নিয়োগ করা হচ্ছে।

Agniveervayu Intake 01/2027 – তথ্য

  • আবেদন শেষ: ১২ জানুয়ারি ২০২৬
  • অনলাইন পরীক্ষা শুরু: ৩১ মার্চ ২০২৬
  • বয়স: ১৭–২১ বছর
  • যোগ্যতা:
    • Group X: ১০+২ (Physics, Maths) / ডিপ্লোমা
    • Group Y: ১০+২ (যেকোনো স্ট্রিম)

শিক্ষা দপ্তরের নিয়োগ – NCERT Non-Teaching Recruitment 2026

NCERT-এ Group A, B ও C মিলিয়ে ১৭৩টি নন-টিচিং পদে নিয়োগ চলছে।

মূল তথ্য

  • আবেদন শুরু: ২৭ ডিসেম্বর ২০২৫
  • শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬
  • যোগ্যতা: ১০ম / ১২শ / গ্র্যাজুয়েশন / ইঞ্জিনিয়ারিং (পদভেদে)
  • জনপ্রিয় পদ: LDC (৫৪), Lab Assistant, Store Keeper
  • বেতন: ৭ম পে কমিশন (Level-2 থেকে Level-12)

👉 যারা কেন্দ্রীয় দপ্তরে শান্ত ও স্টেবল চাকরি চান, তাঁদের জন্য NCERT খুবই ভালো অপশন।

Read More:  10th Pass Gov Jobs: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস সরকারি চাকরি! কোন কোন বিভাগে সুযোগ রয়েছে

বিমা সংস্থার নিয়োগ – UIIC Recruitment 2026

UIIC-এ ২০২৬ সালে একাধিক নিয়োগ চলছে ও আসছে।

চলমান নিয়োগ

  • Graduate Apprentice: ১৫৩টি পদ
  • আবেদন: ডিসেম্বর ২০২৫ – ২০ জানুয়ারি ২০২৬
  • স্টাইপেন্ড: ₹৯,০০০ / মাস

আসন্ন নিয়োগ

  • Administrative Officer (AO): General ও Specialist পোস্ট

রেলওয়ে – RRB Ministerial & Isolated 2026

  • মোট শূন্যপদ: ~৩১২
  • আবেদন: ৩০ ডিসেম্বর ২০২৫ – ২৯ জানুয়ারি ২০২৬
  • পদ: Junior Translator, Scientific Assistant, Staff Welfare Inspector
  • নির্বাচন: CBT + Skill Test

ভারতীয় সেনাবাহিনী – Indian Army SSC Technical Recruitment

ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য Short Service Commission (SSC) ের অধীনে একাধিক শূন্যপড়ে নিয়োগ করা হচ্ছে।

  • পুরুষ: ৭ জানুয়ারি – ৫ ফেব্রুয়ারি ২০২৬
  • মহিলা: ৬ জানুয়ারি – ৪ ফেব্রুয়ারি ২০২৬
  • মোট শূন্যপদ: ~৩৭৯
  • লিখিত পরীক্ষা নেই → SSB Interview ভিত্তিক

Leave a Comment