WB Police SI Final Written Exam Admit Card 2026: সাব-ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, ডাউনলোড লিঙ্ক

Arindam Saha

Published On:

WBP SI Admit Card 2026: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) অবশেষে বহু প্রতীক্ষিত সাব-ইন্সপেক্টর (SI) পদের ফাইনাল রিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করলো। আজ, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এবং wbpolice.gov.in-এ এই অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে।

যে সমস্ত প্রার্থীরা ফিজিক্যাল বা শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাশ করেছেন, তারাই আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) এই ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডাইরেক্ট লিঙ্ক এবং বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

WBP SI Final Exam Admit Card 2026 – একনজরে

WB Police SI Admit Card 2026: পরীক্ষার তারিখ ও সময়

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে যে, সাব-ইন্সপেক্টর (আন-আর্মড এবং আর্মড ব্রাঞ্চ) পদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। পরীক্ষার সঠিক সময় (Time) এবং ভেন্যু (Venue) বা পরীক্ষাকেন্দ্রের নাম আপনার অ্যাডমিট কার্ডেই উল্লেখ করা থাকবে।

WB Police SI Admit Card 2026 ডাউনলোড করবেন কীভাবে?

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে আপনার অ্যাডমিট কার্ডটি এখনই ডাউনলোড করে নিন:

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট [suspicious link removed]-এ যান।
  2. হোমপেজে Recruitment সেকশনে যান।
  3. সেখানে “Download e-Admit Card for Recruitment to the post of Sub-Inspector (Unarmed Branch) and Sub-Inspector (Armed Branch) in West Bengal Police – 2024” লিঙ্কে ক্লিক করুন।
  4. এরপর “Click here to Download Admit Card FOR FINAL WRITTEN EXAM” লিঙ্কে ক্লিক করুন।
  5. একটি নতুন পেজ খুলবে, সেখানে আপনার Application Number এবং Date of Birth দিন।
  6. Submit বাটনে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে চলে আসবে।
  7. ভবিষ্যতের জন্য এটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিন।
Read More:  WBSSC 1st SLST (NTS) Admit Card 2026: নন-টিচিং স্টাফ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, ডাউনলোড করুন সরাসরি লিঙ্কে

পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে? (Documents Required)

পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের সাথে অবশ্যই নিচের ডকুমেন্টগুলো সাথে রাখবেন, নাহলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না:

  • WBP SI ফাইনাল পরীক্ষার প্রিন্টেড অ্যাডমিট কার্ড (Admit Card)।
  • একটি বৈধ সচিত্র পরিচয়পত্র (যেমন: প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
  • পাসপোর্ট সাইজ ছবি (Passport-sized photographs)।

WBP SI Important Links