Bhumihin Krishak Bandhu Status Check: ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক শুরু! মোবাইলে দেখুন

Arindam Saha

Published On:

রাজ্য সরকারের নতুন ‘ভূমিহীন ক্ষেত মজুর’ (Bhumihin Khet Majur) প্রকল্পের ফর্ম জমা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন ক্যাম্পে শুরু হয়েছে। যাঁরা অন্যের জমিতে কাজ করেন বা যাঁদের নিজস্ব জমি নেই, তাঁদের বছরে ৪,০০০ টাকা আর্থিক সহায়তা দিতেই কৃষি দপ্তরের এই নতুন উদ্যোগ।

আপনিও কি সম্প্রতি ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের নীল ফর্ম জমা করে এসেছেন? তাহলে আপনার জন্য সুখবর! কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই এই প্রকল্পের আবেদনের স্ট্যাটাস (Status Check) দেখার নতুন পোর্টাল চালু করা হয়েছে। ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার ফর্মটি গ্রহণ করা হয়েছে কি না।

স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Step-by-Step Process)

আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে নিচে দেওয়া স্ট্যাটাস চেক করার ডিরেক্ট লিংকে (Direct Link) ক্লিক করুন।

২. কৃষি দপ্তরের স্ট্যাটাস চেক করার মূল পেজটি খুললে সেখানে সার্চ করার অপশন দেখতে পাবেন। ৩. আপনি তিনটি জিনিসের যেকোনো একটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন:

  • ক্যাম্পে ফর্মে দেওয়া মোবাইল নম্বর
  • আধার কার্ডের নম্বর (Aadhaar Number)
  • অ্যাকনলেজমেন্ট স্লিপের নম্বর (Acknowledgement Number) ৪. সঠিক নম্বরটি নির্দিষ্ট ঘরে বসিয়ে ‘Search’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার নাম, মোবাইল নম্বর, জেলার নাম, ব্লকের নাম এবং বর্তমান স্ট্যাটাস (Status) দেখিয়ে দেবে।
Read More:  Instant e-PAN: মাত্র ১০ মিনিটে বাড়িতে বসেই বানিয়ে নিন বিনামূল্যে, জানুন সহজ উপায়

ভূমিহীন ক্ষেত মজুর স্ট্যাটাস চেক করার ডিরেক্ট লিংক – এখানে ক্লিক করুন

স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং তার মানে কী?

সার্চ করার পর স্ক্রিনে দেখানো স্ট্যাটাস নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি তৈরি হচ্ছে। আসুন জেনে নিই কোন স্ট্যাটাসের কী অর্থ:

  1. Quick Registration (কুইক রেজিস্ট্রেশন): যদি আপনার স্ট্যাটাসে এটি দেখায়, তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এর মানে হলো, ব্লক বা এডি (AD) অফিসে সরকারি কর্মীরা আপনার অফলাইন ফর্মটি দেখে দেখে অনলাইনে সবেমাত্র এন্ট্রি করার কাজ সম্পন্ন করেছেন।
  2. No Record Found (নো রেকর্ড ফাউন্ড): আপনি সার্চ করার পর যদি এই লেখাটি আসে, তবে একদমই ঘাবড়াবেন না বা চিন্তিত হবেন না। মনে রাখবেন, ক্যাম্পে লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছে। সব ফর্ম এখনও অনলাইনে এন্ট্রি করা সম্ভব হয়নি। আপনার ফর্মটি অনলাইনে আপলোড না হওয়া পর্যন্ত এই লেখাটিই দেখাবে। তাই কয়েকদিন পর পুনরায় পোর্টালে এসে স্ট্যাটাস চেক করুন।
  3. Approved (এপ্রুভড): ‘কুইক রেজিস্ট্রেশন’ হওয়ার পর সরকারি ভেরিফিকেশন সম্পূর্ণ হলে স্ট্যাটাসটি আপডেট হয়ে ‘এপ্রুভড’ দেখাবে। এটি হওয়ার পরেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য চূড়ান্তভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।

কবে এবং কত টাকা পাবেন?

যাঁদের আবেদন চূড়ান্তভাবে এপ্রুভ (Approved) হবে, তাঁরা বছরে মোট ৪,০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। এই টাকা একসঙ্গে নয়, বরং দুটি কিস্তিতে দেওয়া হবে। খরিফ মরশুমে ২,০০০ টাকা এবং রবি মরশুমে ২,০০০ টাকা করে সরাসরি আপনার আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) ট্রান্সফার করা হবে।

Read More:  NSP Scholarship 2025–26: অনলাইন আবেদন শুরু, যোগ্যতা, শেষ তারিখ ও সম্পূর্ণ তথ্য