Yuva Sathi Prakalpa Status Check: যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বহু চাকরিপ্রার্থী অনলাইনে এবং দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনে নিজেদের ফর্ম জমা করেছেন। আবেদন তো হলো, কিন্তু আপনার ফর্মটি কি আদৌ গ্রহণ করা হয়েছে? নাকি বাতিল হয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর পেতে আপনাকে আবেদনের স্ট্যাটাস চেক করতে হবে।
আপনি অনলাইনে আবেদন করুন বা অফলাইনে—স্ট্যাটাস চেক করার পদ্ধতি কিন্তু সবার জন্যই এক। তবে অফলাইনে আবেদনকারীদের জন্য একটি বিশেষ নিয়ম ও সময়সীমা রয়েছে। আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করে কীভাবে স্ট্যাটাস দেখবেন এবং ফর্ম বাতিল হওয়া থেকে বাঁচবেন, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
অফলাইনে আবেদনকারীদের স্ট্যাটাস কবে থেকে দেখা যাবে? (Yuva Sathi Status Check)
যাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সরাসরি ফর্ম জমা দিয়েছেন, তাঁরা এখনই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন না। এর একটি সহজ কারণ রয়েছে। গত ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে যত অফলাইন ফর্ম জমা পড়ছে, সেগুলি ২৬ তারিখের পর অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি থেকে সরকারি কর্মীরা দেখে দেখে অনলাইনে ডেটা এন্ট্রি (Data entry) করা শুরু করবেন।
যেহেতু এটি মানুষের দ্বারা ম্যানুয়ালি করা হবে, তাই সম্পূর্ণ কাজ শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। আপনার জমা দেওয়া অফলাইন ফর্মটি অনলাইনে আপলোড হওয়ার পরেই আপনি পোর্টাল থেকে নিজের স্ট্যাটাস দেখতে পারবেন। তাই অফলাইনে আবেদনকারীদের অন্তত ২৭শে ফেব্রুয়ারির পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি – Step-by-Step Guide to Check Yuva sathi Status Online
স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সাইবার ক্যাফেতে ছুটতে হবে না, নিজের মোবাইল থেকেই খুব সহজে এটি করা সম্ভব:
- প্রথমে যুবসাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং হোমপেজ থেকে ‘Banglar Yuvashathi’ অপশনে গিয়ে ‘Check Status’-এ ক্লিক করুন (বর্তমানে সার্ভারের কাজের জন্য কিছু সময় এই অপশনটি বন্ধ থাকতে পারে)।
- স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি বসান। অনলাইনে আবেদনের সময় যে নম্বরটি দিয়েছিলেন অথবা অফলাইন ফর্মে যে নম্বরটি লিখেছেন, সেটিই দেবেন।
- এরপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি সঠিকভাবে নির্দিষ্ট ঘরে বসিয়ে ‘Get OTP’ বা ‘Secret Pin’ অপশনে ক্লিক করুন।
- আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি বসিয়ে ভেরিফাই করলেই আপনার ড্যাশবোর্ড খুলে যাবে।
- এখানে আপনি দেখতে পাবেন আপনার ফর্মটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে (পেন্ডিং, ভেরিফায়েড, নাকি বাতিল)। পরবর্তীকালে প্রতি মাসের টাকা ঢোকার আপডেটও এখান থেকেই জানা যাবে।
ওটিপি না এলে বা নম্বর কাজ না করলে কী করবেন?
যাঁরা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাঁরা পোর্টালে মোবাইল নম্বর দেওয়ার পর যদি দেখেন কোনো ওটিপি আসছে না বা লগইন হচ্ছে না, তবে ঘাবড়ানোর কিছু নেই। এর মানে হলো, আপনার অফলাইন ফর্মটি এখনও সরকারি কর্মীরা পোর্টালে এন্ট্রি করে উঠতে পারেননি। আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করে আবার স্ট্যাটাস চেক করতে হবে। ফর্ম অনলাইনে আপলোড হয়ে গেলেই আপনার নম্বরটি কাজ করতে শুরু করবে।
রেজিস্ট্রেশন নম্বর না পেলে এবং ডবল আবেদনের সতর্কতা
ক্যাম্পের ভিড়ে যাঁদের ফর্মে ‘দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর’ লিখে দেওয়া হয়নি, তাঁরা অনেকেই ভয় পেয়ে ভাবছেন যে অনলাইনে পুনরায় আবেদন করবেন। এই ভুলটি কখনোই করবেন না। আপনি যদি অফলাইনে ফর্ম দিয়ে থাকেন, তবে অনলাইনে আবেদন করা থেকে বিরত থাকুন। কারণ অনলাইনে ডেটা এন্ট্রির সময় যদি দেখা যায় আপনার নামে দু’বার (ডবল) ফর্ম জমা পড়েছে, তবে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
রেজিস্ট্রেশন নম্বর না পেলেও আপনার অফলাইন ফর্মটি সুরক্ষিত আছে। ডেটা এন্ট্রি সম্পূর্ণ হলে আপনার মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বরটি পাঠিয়ে দেওয়া হবে। কোনো কারণে এসএমএস না এলেও, স্ট্যাটাস চেক করার সময় আপনি নিজের প্রোফাইলে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে পেয়ে যাবেন।



