Indian Railways-এ বিভিন্ন নন-টেকনিক্যাল পদে ৩০৯টি শূন্যপদে নিয়োগ

Arindam Saha

Published On:

ভারতীয় রেলওয়ে বিভিন্ন নন-টেকনিক্যাল পদে মোট ৩০৯ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়া দেশের ১৪টি Railway Recruitment Board (RRB)-এর মাধ্যমে পরিচালিত হবে। সংশ্লিষ্ট Centralised Employment Notice (CEN) নম্বর 08/2025। কলকাতা-সহ বিভিন্ন RRB-র আওতায় এই শূন্যপদগুলির মধ্যে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা

এই নিয়োগে একাধিক প্রশাসনিক ও টেকনিক্যাল সহায়ক পদ অন্তর্ভুক্ত রয়েছে। RRB ৩০৯টি শূন্যপদের বিবরণ নীচে তুলে ধরা হলো—

কলকাতা RRB তে শূন্যপদ

পদের নামশূন্যপদ
Chief Law Assistant
Junior Translator (Hindi)১৫
Senior Publicity Inspector
Staff & Welfare Inspector
Lab Assistant Grade III (Chemist & Metallurgist)১৩

অন্যান্য RRB (সংক্ষেপে)

  • আহমেদাবাদ, আজমের, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, মুম্বই, পাটনা ও প্রয়াগরাজ—এই বোর্ডগুলির অধীনেও Chief Law Assistant, Junior Translator (Hindi), Public Prosecutor, Senior Publicity Inspector, Staff & Welfare Inspector এবং Lab Assistant Grade III পদে শূন্যপদ রয়েছে।
  • মোট শূন্যপদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক পদ PwBD (দৈহিক প্রতিবন্ধী)Ex-Servicemen (প্রাক্তন সমরকর্মী) প্রার্থীদের জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা অনুযায়ী আইন, ভাষা, সমাজবিজ্ঞান, গণসংযোগ ও বিজ্ঞান শাখায় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

Read More:  March 2026 Govt Job List: বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলআপ চলছে

আইন সংক্রান্ত পদগুলির ক্ষেত্রে প্রার্থীদের আইনে স্নাতক ডিগ্রি (LLB) থাকতে হবে। Chief Law Assistant পদের জন্য বারে প্লিডার হিসেবে কমপক্ষে ৩ বছরের এবং Public Prosecutor পদের জন্য অ্যাডভোকেট হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

ভাষা সংক্রান্ত Junior Translator (Hindi) পদের জন্য প্রার্থীদের হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক স্তরে অপর ভাষাটি আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়া থাকতে হবে। পাশাপাশি হিন্দি–ইংরেজি অনুবাদে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হওয়া আবশ্যক।

Senior Publicity Inspector পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সহ Public Relations, Advertising, Journalism বা Mass Communication বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

Staff & Welfare Inspector পদের জন্য স্নাতক ডিগ্রির সঙ্গে Labour / Labour Law / Social Welfare-এ ডিপ্লোমা, অথবা LLB, অথবা Personnel Management / Human Resource Management-এ Post Graduate Diploma, কিংবা HR স্পেশালাইজেশনসহ MBA গ্রহণযোগ্য।

Lab Assistant Grade III (Chemist & Metallurgist) পদের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেখানে Physics ও Chemistry বিষয় পড়া বাধ্যতামূলক।

বয়সসীমা

বয়স গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী।

  • Chief Law Assistant: ১৮–৪০ বছর
  • Public Prosecutor: ১৮–৩২ বছর
  • Lab Assistant Grade III: ১৮–৩০ বছর
  • অন্যান্য পদ: ১৮–৩৩ বছর

SC প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছর বয়সছাড় পাবেন। Ex-Servicemen প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য। বিধবা, ডিভোর্সি বা আইনত স্বামীবিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করলে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত বয়স গ্রহণযোগ্য।

Read More:  WB Govt Upcoming Jobs: পুলিশ, PCS ও পঞ্চায়েত নিয়োগের সম্পূর্ণ তালিকা

বেতন / পে লেভেল

Chief Law Assistant ও Public Prosecutor পদের প্রারম্ভিক বেতন ₹৪৪,৯০০
Lab Assistant Grade III পদের ক্ষেত্রে প্রারম্ভিক বেতন ₹১৯,৯০০
অন্যান্য সকল পদের ক্ষেত্রে প্রারম্ভিক বেতন ₹৩৫,৪০০

নির্বাচন পদ্ধতি

প্রার্থী নির্বাচন করা হবে Computer Based Test (CBT)-এর মাধ্যমে। পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট বিষয় (৫০ নম্বর), General Awareness (১৫), Mathematics (১০), General Intelligence & Reasoning (১৫) এবং General Science (৩০)—মোট সময় ৯০ মিনিট। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য

আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে যে RRB-র অধীনে শূন্যপদে আবেদন করবেন, সেই নির্দিষ্ট RRB ওয়েবসাইটের মাধ্যমে। একজন প্রার্থী শুধুমাত্র একটি RRB-র জন্য আবেদন করতে পারবেন।
কলকাতা RRB-এর ওয়েবসাইট: www.rrbkolkata.gov.in

অনলাইন আবেদন করা যাবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

আবেদন ফি

আবেদন ফি ₹৫০০। মহিলা, SC/ST, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার, EWS, PwBD ও Ex-Servicemen প্রার্থীদের জন্য ফি ₹২৫০। প্রথম পর্যায়ের CBT-তে অংশ নিলে ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে যথাক্রমে ₹৪০০₹২৫০ ফেরত দেওয়া হবে।
ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। আবেদন সংশোধনের সময়সীমা ১ থেকে ১০ ফেব্রুয়ারি

অফিসিয়াল ওয়েবসাইটwww.rrbkolkata.gov.in
Join WhatsappJoin Now

Leave a Comment