NSP Scholarship 2025–26: অর্থনৈতিকভাবে অনগ্রসর অথচ মেধাবী স্কুল পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ (NMMS) প্রদান করা হয়। ২০০৮ সাল থেকে এই কেন্দ্রীয় প্রকল্পটি চালু রয়েছে। চলতি শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু না হলেও খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
NSP Scholarship 2025–26 – উদ্দ্যেশ্য
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অষ্টম শ্রেণির পর স্কুলছুটের হার কমানো এবং পড়ুয়াদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো। প্রতি বছর সরকারি, সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ও স্থানীয় সংস্থার অধীন বিদ্যালয়ের নির্বাচিত পড়ুয়াদের এই বৃত্তি দেওয়া হয়।
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হল কেন্দ্রীয় সরকারের একটি ডিজিটাল ব্যবস্থা, যার মাধ্যমে এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, সাধারণ ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণিভুক্ত (EWS) পড়ুয়াদের জন্য বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের স্কলারশিপ প্রদান করা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষাক্ষেত্রে আর্থিক অসুবিধার কারণে যেন কোনও পড়ুয়াকে পড়াশোনা ছাড়তে না হয়।
এই স্কলারশিপের আওতায় প্রথম শ্রেণি থেকে পিএইচডি স্তর পর্যন্ত পড়াশোনা করা পড়ুয়ারা বিভিন্ন স্কিমে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট স্কিম অনুযায়ী বৃত্তির পরিমাণ ও যোগ্যতার শর্ত আলাদা হয়ে থাকে।
NSP Scholarship 2025–26: সংক্ষিপ্ত তথ্য
| বিষয়ের নাম | বিবরণ |
| স্কলারশিপের নাম | NSP Scholarship 2025–26 |
| প্রবর্তক | ভারত সরকার |
| যোগ্য শ্রেণি | SC, ST, OBC, Minority, General, EWS |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১ অক্টোবর ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ৩০ নভেম্বর ২০২৫* |
| অফিসিয়াল পোর্টাল | National Scholarship Portal |
যোগ্যতার শর্ত
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে পড়ুয়াদের নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে—
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
- কোনও স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে
- পারিবারিক বার্ষিক আয় সংশ্লিষ্ট স্কিমের নির্ধারিত সীমার মধ্যে হতে হবে
- আবেদনকারীকে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে
- এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু ও EWS শ্রেণিভুক্ত পড়ুয়ারা নিজ নিজ স্কিমে আবেদন করতে পারবেন
NSP Scholarship 2025–26: কীভাবে অনলাইন আবেদন করবেন
যোগ্য পড়ুয়ারা নিচের ধাপগুলি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন—
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে New Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর লগইন করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট কপি রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় নথি
আবেদন করার সময় সাধারণত যে নথিগুলি প্রয়োজন হয়—
- আধার কার্ড বা আধার এনরোলমেন্ট আইডি
- পারিবারিক আয় শংসাপত্র
- জাতিগত শংসাপত্র (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
- ব্যাঙ্ক পাসবুক (পড়ুয়ার নাম ও অ্যাকাউন্ট নম্বরসহ)
- পাসপোর্ট সাইজ ছবি
- পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
- শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট
স্কলারশিপের সুবিধা
এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা টিউশন ফি, বইপত্র এবং অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচের জন্য আর্থিক সহায়তা পান। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন হওয়ায় আবেদন করা সহজ ও স্বচ্ছ। বৃত্তির অর্থ সরাসরি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে পাঠানো হয়।
আবেদন করার আগে যোগ্যতার শর্ত ভালোভাবে যাচাই করা আবশ্যক। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। একটি স্কিমের জন্য একাধিক আবেদন গ্রহণ করা হয় না। আবেদন জমা দেওয়ার পর নিয়মিত পোর্টালে লগইন করে আবেদন ও যাচাইকরণের অবস্থা দেখে নেওয়া উচিত।
NSP Scholarship 2025–26 আর্থিক সমস্যায় থাকা পড়ুয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে শিক্ষার পথে আর্থিক বাধা অনেকটাই কমানো সম্ভব হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগেভাগেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।




