WB Govt Upcoming Jobs: যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের চাকরির (West Bengal Government Jobs) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ২০২৬ সালটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই বিধানসভা ভোট, আর এই ভোটের আগেই রাজ্যজুড়ে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। পুলিশ থেকে পিএসসি, এমনকি পঞ্চায়েত দপ্তরেও বিশাল শূন্যপদে নিয়োগ হতে পারে। আজকের এই ব্লগে আমরা জানব ২০২৬ সালে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আসতে পারে এবং তার বিস্তারিত তথ্য।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট (WBPRB)
২০২৬ সালে পুলিশের চাকরিতে বড়সড় নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই কর্মক্ষেত্র পেপারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রায় ১০,০০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে।
- পদের নাম: কনস্টেবল (Constable)
- শূন্যপদ: ১০,০০০ (সম্ভাব্য)
- যোগ্যতা: মাধ্যমিক পাশ
- বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর (সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে)
- বেতন: ২৮,৭৪০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা (লেভেল-৬ অনুযায়ী)
- নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা > পিইটি (PET) ও পিএমটি (PMT) > ইন্টারভিউ। যারা পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি সেরা সুযোগ। বিস্তারিত প্রস্তুতির জন্য বিএসএসসিআই পুলিশ (BSSCI Police) চ্যানেলটি ফলো করতে পারেন।
পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship)
পিএসসি ক্লার্কশিপের ইন্ডিকেটিভ নোটিফিকেশন আগেই প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই ফুল নোটিফিকেশন আসার কথা।
- যোগ্যতা: মাধ্যমিক পাশ
- বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
- বেতন: ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা
- পরীক্ষা পদ্ধতি: প্রিলিমস (MCQ) > মেইনস (ডেসক্রিপটিভ) > টাইপিং টেস্ট।
পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous)
গ্রাজুয়েটদের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় পরীক্ষা।
- যোগ্যতা: যেকোনো শাখায় গ্রাজুয়েশন
- বয়সসীমা: ২০ থেকে ৩৯ বছর
- বেতন: ২২,৭০০ – ৫৮,৫০০ টাকা (পে লেভেল অনুযায়ী ভিন্ন হতে পারে)
- পরীক্ষা পদ্ধতি: প্রিলিমস > মেইনস > ইন্টারভিউ।
পিএসসি আইডিউ (PSC IDO – Industrial Development Officer)
- যোগ্যতা: গ্রাজুয়েশন
- বয়সসীমা: ১৮ থেকে ৩৯ বছর
- বেতন: ৩৭,৬০০ টাকা (শুরুর দিকে)
- পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ।
মোটর ভেহিকেল ইন্সপেক্টর (MVI)
টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল—উভয় ক্ষেত্রেই নিয়োগ হতে পারে।
- যোগ্যতা: গ্রাজুয়েশন (টেকনিক্যাল পদের জন্য নির্দিষ্ট ডিগ্রি বা ডিপ্লোমা প্রয়োজন হতে পারে)
- বয়সসীমা: ১৮ থেকে ৩৯ বছর
- বেতন: ৪০,৯০০ টাকা (শুরুর দিকে)
গ্রাম পঞ্চায়েত নিয়োগ (Gram Panchayat Recruitment)
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পঞ্চায়েত নিয়োগ এবার সম্পন্ন হওয়ার পথে। প্রায় ৬,৫০০ শূন্যপদে নিয়োগের কথা শোনা যাচ্ছে।
- শূন্যপদ: ৬,৫০০+
- যোগ্যতা: অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশ (পদের ভিত্তিতে ভিন্ন)।
- বয়সসীমা: ১৮ থেকে ৩৯ বছর।
- বিশেষ যোগ্যতা: বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।
কবে বেরোবে বিজ্ঞপ্তি?
সূত্র মারফত খবর অনুযায়ী, পিএসসি-র (PSC) ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিউ ও এমভিআই-এর বিজ্ঞপ্তি ভোটের আগেই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তুতি টিপস: বিজ্ঞপ্তি বেরোনোর পর পড়ার সময় পাওয়া যায় না। তাই এখন থেকেই অঙ্ক, ইংরেজি, জিকে ও রিজনিং প্র্যাকটিস শুরু করে দিন।




