WBSSC Exam Date 2026: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) নন-টিচিং স্টাফ বা অশিক্ষক কর্মী নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল। ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ‘১ম এসএলএসটি (NTS), ২০২৫’ (1st SLST (NTS), 2025)-এর আওতায় ক্লার্ক এবং গ্রুপ-ডি পদের লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়সূচি (Exam Schedule)
কমিশনের বিজ্ঞপ্তি (Memo No: 206/7017/CSSC/ESST/2025) অনুযায়ী, স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনের ভিত্তিতে আগামী মার্চ মাসে দুটি ধাপে এই পরীক্ষা নেওয়া হবে। নিচে বিস্তারিত রুটিন দেওয়া হলো:
| পদের নাম (Post) | পরীক্ষার তারিখ (Date) | শুরুর সময় (Starting Time) | পরীক্ষার সময়সীমা (Duration) |
| ক্লার্ক (Clerk) | ১ মার্চ, ২০২৬ (রবিবার) | দুপুর ১২টা | ১ ঘণ্টা ৫০ মিনিট |
| গ্রুপ-ডি (Group D) | ৮ মার্চ, ২০২৬ (রবিবার) | দুপুর ১২টা | ১ ঘণ্টা ২০ মিনিট |

এটাও পড়ুন: WBSSC Group C Practice Set in Bengali | Free
সময়সীমা ও বিশেষ নিয়ম | WBSSC Exam Date 2026
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লার্ক পদের পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন ১ ঘণ্টা ৫০ মিনিট এবং গ্রুপ-ডি পদের জন্য সময় থাকবে ১ ঘণ্টা ২০ মিনিট।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী (VH Candidates) এবং যাদের লিখতে অক্ষমতা রয়েছে (যাঁরা রাইটার বা Scribe-এর সাহায্য নেবেন), তাঁদের জন্য সাধারণ সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।
অন্যান্য তথ্য: কমিশনের সেক্রেটারি স্বাক্ষরিত এই নোটিশে আরও জানানো হয়েছে যে, পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য (যেমন অ্যাডমিট কার্ড ডাউনলোড বা সিট প্ল্যান) যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।




